রংপুর বিভাগের ছয় জেলায় ৫৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে রংপুর বিভাগের ছয় জেলায়। এর মধ্যে রংপুরে ২৭ জন, কুড়িগ্রামে ১২ জন, লালমনিরহাটে ১১ জন, গাইবান্ধায় ৫ জন, নীলফামারীতে ১ জন ও ঠাকুরগাঁয়ের ১ জন রয়েছে।
আক্রান্তরা হলেন- রংপুর জেলা পুলিশের এক কনস্টেবল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে এক চিকিৎসক এক স্টাফ নার্স, হাসপাতালে চিকিৎসাধীন নীলফামারী সদরের এক নারী, সাদুল্ল্যাপুরের এক জন, ঠাকুরগাঁও আরাজির এক নারী, লালমনিরহাট আদিতমারীর এক জন, নগরীর পূর্বশালবনের এক জন, মনোহরপুরের এক জন, আদর্শপাড়ার এক জন, সাতমাথার এক জন, মুলাটোলের এক জন, ধাপ মেডিকেল মোড়ের এক জন, জুম্মাপাড়ার এক জন, রাধাবল্লভের দুই নারীসহ তিন জন, সাতগাড়ার এক নারী , ইসলামী ব্যাংক ধাপ শাখার এক কর্মকর্তা, রংপুর ডক্টরস্ ক্লিনিকের দুই রোগী,, রবার্টসনগঞ্জ বালিকা বিদ্যালয়ের এক নারীসহ দুই জন, গনেশপুরের এক চিকিৎসক, কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন এক শিশু, বালাপাড়া ইউনিয়নের মাস্টারপাড়ার এক জন, মিঠাপুকুর শঠিবাড়ির দুই নারী, বিনোদপুরের এক জন, শঠিবাড়ির এক জন, গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন দুই নারী করোনায় আক্রান্ত হয়েছেন।
কুড়িগ্রাম জেলায় ভুরুঙ্গামারী বহালগুড়ির এক জন, গোপালপুরের এক জন, ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন এক রোগী, রাজিবপুর থানার এক পুলিশ কর্মকর্তা, ফুলবাড়ি কবির মামুদের এক জন, উলিপুর হায়াতখাঁর এক জন, কাচারীপাড়ার এক জন, নাগেশ্বরী পৌরসভার এক নারী কর্মকর্তা, নাগেশ্বরী থানার এক পুলিশ কনস্টেবল, আদিয়াবাড়ির এক নারী, উলিপুরের এক নারী (৩০)।
লালমনিরহাট ১শ' শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন বড়বাড়ির এক শিশু, রাতিদানের এক জন পুরুষ, আদিতমারী দেওডোবার এক জন, এলজিইডি রোডের এক জন, পুলিশ লাইন্সের এক কনস্টেবল, মনোরমের এক নারী, এক শিশু, পাটগ্রাম বুড়িমারী সোনালী ব্যাংকের এক পুরুষ, গালর্স স্কুল রোডের এক যুবক, হাতিবান্ধা বাড়াইপাড়ার এক জন।
গাইবান্ধা গোবিন্দগঞ্জে গোবিন্দপুরের এক জন, শ্রীপাতিবরের এক ব্যক্তি, সাদুল্ল্যাপুর বাদলগাড়ির এক নারীসহ দুই জন করোনায় আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২২২ জন। সুস্থ্ হয়েছেন এক হাজার ৭৫৮ জন ও মারা গেছেন ৩৭ জন।




