Uncategorized

সাংস্কৃতিক জাগরনই পারে বহুত্ববাদি গণতান্ত্রিক সমাজ বিনির্মান করতে

নিজস্ব প্রতিনিধি : ”জেন্ডার সমতা নিশ্চিত কর, নারীবান্ধব সমাজ গড়ো” এই স্লোগানকে সামনে রেখে বারসিক সিংগাইর রিসোর্স সেন্টারের আয়োজনে সংগঠনের বায়রা অফিস মিলনায়তনে ”বৈচিত্র্যময় বহুত্ববাদি গণতান্ত্রিক সমাজ বিষয়ক” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।
দিনের শুরুতেই দেশাত্ববোধক গান দিয়েই অনুষ্ঠান আরম্ভ করা হয়।পর্যায়ক্রমিক অধিবেশনে সহায়কের ভূমিকা পালন করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়, প্রোগ্রাম অফিসার শিমুল কুমার বিশ^াস,কৃষিবিদ মাসুদুর রহমান, হিসাব রক্ষক নিতাই চন্দ্র দাস,সাংস্কৃতিক কর্মী শাকিল আহমেদ সনেট,যুব সংগঠক আশীষ কুমার সরকার ও প্রদীপ হালদার প্রমুখ। সঞ্চালনা করেন বারসিক কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
পর্যায়ক্রমিক অধিবেশনের মূল বিষয় ও উপাদান সমুহ থেকে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে প্রথমেই কর্মী পর্যায়ে বারসিক এর মিশন –ভিশন প্রকল্পের লক্ষ উদ্দেশ্য ও কার্যক্রম বিষয়ক পুণ:পাঠ হয়। বৈচিত্যময়তা ও গণতান্ত্রিক সমাজের বিকাশ ও রুপান্তর, করোনাকালীন নারীর অবস্থা ও অবস্থানের প্রেক্ষিতে বহুত্ববাদি সমাজের ধারনায়ন, কর্মীদের দক্ষতা বৃদ্বিতে কমিউনিটি পর্যায়ে বিষয়ভিত্তিক আলোচনার নিজস্ব ভাবনাকে কিভাবে প্রাতিষ্ঠানিক মডিউলে রুপান্তর করতে লিখন কার্যক্রমকে আরো বেগবান করা, হিসাব সংক্রান্ত বিষয়ে কিভাবে আরো স্বচ্ছতা নিশ্চিত করা যায়সহ কর্মীদের দক্ষতা ও উন্নয়নগত দিক নিয়ে অংশগ্রহনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনি দিনে কর্মীদের সাথে কমিউনিটি পর্যায়ে গড়ে ওঠা সংগঠন থেকে নেতৃত্বদানকারি যুব লিডারদের সাথে ইয়ুথ গ্রীণ ক্লাব আয়োজিত মতবিনিময় সভায় আরো আলোচনা হয় কমিউনিটি পর্যাযে সেচ্ছাসেবায় সাংগঠনিক বিকাশকে কিভাবে তরান্বিত করা যায়,করোনাকালের শিক্ষা-সংস্কৃতি ও বৈচিত্রময় জীবনে যুবকদের অভিজ্ঞতা, করোনাকালে ঘরে-বাইরে নারীর অবস্থা ও অবস্থান সমন্ধে যুব সমাজের ভাবনা, বাল্য বিবাহ নারী নির্যাতন প্রতিরোধসহ স্বাস্থ্য বিষয়ে সমাজের সচেতনতার মাত্রা
বিষয়ক, করোনাকালের সংস্কৃতি-অপসংস্কৃতি,সাম্প্রদায়িকতা-অসাম্প্রদায়িকতার মাত্রাসহ যুব শক্তিকে কিভাবে বিজ্ঞান মনস্ক চেতনায় শানিত করা যায় এবং ইয়ুথ গ্রীণ ক্লাবকে কিভাবে আরো শক্তিশালী করা যায়। এই সকল বিষয়ে অংশগ্রহনকারী ও সহায়কদের মধ্যে অংশগ্রহনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
দুই দিন ব্যাপি প্রশিক্ধসঢ়;ণ কর্মশালা ও মতবিনিয় শেষে সকলেই একবাক্যে বলেন যে সাংস্কৃতিক জাগরণ ও বিজ্ঞান মনস্ক যুবসমাজ ছারা ন্যায় ভিত্তিক সমাজ,ন্যায্যতার সমাজ, নারী বান্ধব সমাজ তথা বহুত্ববাদি গণতান্ত্রিক সমাজ কোনটাই নিশ্চিত করা সম্ভব নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button