আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে একদিনে রেকর্ড দুই লাখ ৯৪ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ সংস্থা-ডব্লিউএইচও জানায়, মহামারি শুরু হওয়ার পর এই প্রথম একদিনে এতো ব্যাপক সংখ্যক মানুষ আক্রান্ত হলো।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে সারা বিশ্বে এখনও পর্যন্ত দুই কোটি ১৫ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
এর মধ্যে মৃত্যু হয়েছে সাত লাখ ৭১ হাজার মানুষের। সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৩৪ লাখের বেশি রোগী।
আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মারা গেছেন এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ। আর আক্রান্তের সংখ্যা ৫০ লাখেরও বেশি।
ডিসেম্বরের শেষে চীনের উহান শহর থেকে এই করোনাভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশটিতে মারা যান ৩ হাজারের বেশি মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button