মহানগরশিরোনাম

‘ডিসেম্বরের মধ্যে ডিএসসিসি তারের জঞ্জালমুক্ত হবে’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আবশ্যকীয়তা ছাড়া সকল ধরনের তার আমরা অপসারণ করবো। এই কার্যক্রম চলমান থাকবে। আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে তারের জঞ্জালমুক্ত করা হবে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর মহিলা কলেজের গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গত ৫ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ২৫ নম্বর ধারা অনুযায়ী সেবাপ্রদানকারী ক্যাবল সংযোগের কাজে কোনও সরকারি, আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত সংস্থার স্থানীয় কার্যালয়ের লিখিত অনুমোদন ব্যাতীত কোনও স্থাপনা ব্যবহার বা সুবিধা নেয়া যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button