Uncategorized

চুয়াডাঙ্গায় ৩ স্বাস্থ্যকর্মীসহ আরও ৩০ জন করোনাক্রান্ত

সংবাদদাতা, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় তিনজন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। কুষ্টিয়ার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে গতকাল রাতে সিভিল সার্জন অফিসে ৮০টি নমুনার ফলাফল এসে পৌঁছায়। এর মধ্যে ৩০ জনের রিপোর্ট পজিটিভ ও বাকি ৫০ জনের রিপোর্ট নেগেটিভ আসে।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮৯ জনে। আক্রান্ত নতুন ৩০ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২০ জন, আলমডাঙ্গা উপজেলায় চার জন, দামুড়হুদা উপজেলায় তিনজন এবং জীবননগর উপজেলায় তিনজন।
এছাড়া চুয়াডাঙ্গা সদরের আরও চার জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ আসে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৩ হাজার ৭৫৩টি, প্রাপ্ত ফলাফল ৩ হাজার ৫৩৯টি, পজিটিভ ৭৮৯ জন, নেগেটিভ ২ হাজার ৭৫২ জন।
গতকাল আইসোলেশন থেকে নতুন সুস্থ হয়েছেন ১২ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৩৮৫ জন ও মৃত্যু ১৩ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৩৪ জন ও হোম আইসোলেশনে ছিলেন ৩৫৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button