রংপুরের চার জেলায় ৫৯ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিহাট জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২৭ জন, কুড়িগ্রামে ১৩ জন, গাইবান্ধায় ১১ জন ও লালমনিরহাটে ৮ জন। আক্রান্তদের মধ্যে পুলিশ, চিকিৎসক, নার্স, সরকারী কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন বয়সের নারী পুরুষ এবং শিশু রয়েছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বুধবার সন্ধ্যায় জানান-রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্ণারের দুই চিকিৎসক, দুই স্টাফ নার্স, রংপুর মেট্রোপলিটন পুলিশের দুই কনস্টেবল, কামাল কাছনার এক জন, ধাপ হাজীপাড়ার দুই জন, ধাপ লালকুঠির দুই জন, কেরানীপাড়ার এক জন, সেনপাড়ার তিন জন, ধাপ শ্যামলী লেনের দুই চিকিৎসক, প্রেসক্লাব এলাকার তিন জন, তামপাটের এক জন, খাসবাগ কাকিনা রোডের দুই জন, পাকপাড়ার এক জন, পীরগাছা পূর্ব দেবুর এক জন, ঝোলাপাড়ার এক জন, গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন এক রোগী করোনায় আক্রান্ত হয়েছেন।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগী, কুড়িগ্রাম পুলিশ লাইনের এক কনস্টেবল, কুড়িগ্রাম সদরে পাঁচ জন, ভুরুঙ্গামারীর তিন জন, নাগেম্বরী আজমাতার এক জন, রাজারহাট চোরারপাড়ের এক জন, গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন- গাইবান্ধা সদর উপজেলায় আট জন, পলাশবাড়ি গোবিন্দাপুরের তিন জন লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন,- লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগী ও এক চিকিৎসক, কালিগঞ্জ তুষভান্ডার এলাকার উত্তর গণেশামের এক জন, ভোটামারী শ্রুতিদ্বারের এক জন, হাতিবান্ধা উত্তর জাওরানীর এক জন, হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফ নার্স ও পাটগ্রাম বুড়িমারীর এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান- রংপুর জেলার করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮২৩ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৪২৮ জন ও মারা গেছেন ৩১ জন।##



