উপমহাদেশশিরোনাম

অযোধ্যায় করোনা বিতর্ক আরো তীব্র

ভারতের অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজার ওপর করোনার ছায়া বাড়ছে। এর আগে এক পুরোহিতের করোনা হয়েছে। প্রধান আমন্ত্রিত অমিত শাহের করোনা হয়েছে। উমা ভারতীও বলেছেন, তিনি করোনার কারণেই মূল অনুষ্ঠানে থাকবেন না।
ভারতে যখন সব চেয়ে বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছেন, তখনই অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজার অনুষ্ঠান হচ্ছে। আর এই অনুষ্ঠানকে ঘিরে করোনা নিয়ে নানা অস্বস্তিকর প্রশ্ন উঠছে। দিন কয়েক আগেই একজন পুরোহিতও ১৬ জন নিরাপত্তারক্ষীর করোনা হয়েছে।
এ বার করোনায় আক্রান্ত হলেন অনুষ্ঠানের অন্যতম আমন্ত্রিত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আবার দিন কয়েক আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ প্রায় সব মন্ত্রীই ছিলেন।
স্বাস্থ্য দফতরের নীতি নির্দেশিকা অনুযায়ী, এই ধরনের ক্ষেত্রে যারা করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন, তাদের সবাইকেই আইসোলেশন বা নিভৃতবাস করতে হবে। সে ক্ষেত্রে তো প্রধানমন্ত্রী, রাজনাথ থেকে শুরু করে ওই দিন উপস্থিত সব মন্ত্রীকেই নিভৃতবাস করতে হয়।
অথচ, অযোধ্যার অনুষ্ঠান হবে আগামী বুধবার। তাছাড়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণলায়ের স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি-তে বলা হয়েছে, ৬৫-র বেশি বয়সীদের বাড়িতে থাকা উচিত। মোদী, রাজনাথরা ৬৫ ছাড়িয়েছেন। সরকারি সূত্র জানাচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে সব ধরনের সতর্কতা ও দূরত্ব বজায় রাখা হয়েছিল। ফলে চিন্তার কারণ নেই।
অযোধ্যার রামমন্দির আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন উমা ভারতী। তিনি অনুষ্ঠানে আমন্ত্রিতও ছিলেন। কিন্তু উমা জানিয়ে দিয়েছেন, তিনি মধ্যপ্রদেশের ভোপাল থেকে ট্রেনে করে অযোধ্যা যাচ্ছেন। তিনি অনেকের সংস্পর্শে আসবেন। তাই তিনি প্রধানমন্ত্রী ও অন্য অভ্যাগতদের যাতে করোনা না হয়, সেই কথা চিন্তা করে ভূমিপুজোর অনুষ্ঠানে থাকবেন না। সবাই চলে যাওয়ার পর তিনি সেখানে যাবেন।
উমা বলেছেন, ”অমিত শাহ এবং অন্য বিজেপি নেতাদের করোনায় আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন বোধ করছি। আমি বিশেষ করে প্রধানমন্ত্রীর জন্য উদ্বিগ্ন। তাই অযোধ্যা গেলেও মূল অনুষ্ঠানে যাব না।”
অন্য দুই আমন্ত্রিত লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর জোশীও অযোধ্যা যাচ্ছেন না। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেবেন।
এর মধ্যে কংগ্রেস নেতা, রাজ্যসভা সংসদ সদস্য এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং অযোধ্যায় ভূমিপুজোরঅনুষ্ঠান পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, ”মোদিজি, ভূমিপূজার অনুষ্ঠান করে আপনি আর কতজনকে হাসপাতালে পাঠাতে চান? যোগীজি আপনি দয়া করে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন। কী করে সনাতন ধর্মের নিয়ম ভঙ্গ করছেন? আপনাদের কীসের বাধ্যবাধকতা আছে?”
দিগ্বিজয় বলেছেন, ”ভূমিপূজার সঙ্গে যুক্ত একজন পুরোহিতার করোনা হয়েছে। উত্তর প্রদেশের বিজেপি প্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তর প্রদেশের মন্ত্রীর করোনা হয়েছে। তার প্রশ্ন, এই অবস্থায় প্রধানমন্ত্রী মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি সাধারণ মানুষের জন্য নিজেদের ১৪ দিন কোয়ারান্টিনে রাখতে পারেন না? একজন সন্ত বলেছেন, ৫ অগাস্টের দিন শুভ নয়। সনাতন ধর্মের হাজারো বছরের ইতিহাস বড়, না কি মোদীজির ওই দিন সুবিধা, সেটা বড় কথা?”
এর জবাবে মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ”আদিকাল থেকেই দেখা গিয়েছে, যখনই কিছু ভালো হয়, তখনই অসুররা সক্রিয় হয়ে গোলমাল পাকাবার চেষ্টা করে। দিগ্বিজয় ঠিক সেই কাজটাই করছেন।” ডয়চে ভেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button