শিরোনাম

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে যারা তাদেরকে খুজে বের করা হবে-নৌ প্রতিমন্ত্রী

রাহুল সরকার : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সরকারী কর্মকর্তা, এমপি ও নেতা-নেত্রীদের ছবি দিয়ে যারা অপকর্ম করছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে যারা তাদেরকে খুজে বের করে আইনের আওতায় আনা হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে রংপুর জিলা স্কুল মিলনায়তনে রংপুরের সাংবাদিকদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা চেক বিতরণ কালে এসব কথা বলেন। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন,দেশের ইমেজ নষ্ট করতেই স্বাস্থ্য খাতের দূর্নীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। হাওয়া ভবন থেকে স্বাস্থ্য খাতে দূর্নীতি শুরু হয়। স্বাস্থ্যখাতসহ সব সেক্টরের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে। নৌ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিক বান্ধব। তিনি সাংবাদিকদের সবসময় খেয়াল রাখেন। সাংবাদিকদের পেশার মান উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে।
রংপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট ও রংপুর প্রেস ক্লাবের আয়োজনে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, লালমনিহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার সাংবাদিকদের হাতে সহায়তা চেক প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button