জাতীয়শিরোনাম

আক্রান্তে জার্মানিকে টপকে ষোলোতম বাংলাদেশ

করোনাভাইরাসে আক্রান্তে বৈশ্বিক তালিকায় আরও একধাপ ওপরে উঠে এসেছে বাংলাদেশ। জার্মানিকে টপকে বর্তমান অবস্থান ষোলোতম।
কভিড-১৯ নিয়ে রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত ১০ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪৫৯ জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। তাতে সরকারি হিসেবে দেশে মোট করোনারোগী দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৫২৫ জন।
আক্রান্তদের মধ্যে সবশেষ চব্বিশ ঘণ্টায় ৩৭ জনসহ মৃত্যু হয়েছে ২ হাজার ৬১৮ জনের। নতুন করে ১ হাজার ৫৪৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১১ হাজার ৬৪২ জন। সুস্থ ও মৃত্যু বাদ দিলে দেশে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনা রোগী রয়েছে ৯০ হাজার ২৬৫ জন।
সবশেষ তথ্যানুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.১৪ শতাংশ, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.৫৯ শতাংশ।
আক্রান্তের বৈশ্বিক তালিকায় জার্মানির উন্নতিতে সপ্তদশ স্থানে নেমে গেছে জার্মানি। ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, মধ্য পশ্চিম ইউরোপের দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ২ হাজার ৫৭২ জন।
এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৬২ জনের, সুস্থ হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৮০০ জন। সুস্থ ও মৃত্যু বাদ দিলে জার্মানিতে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনা রোগী রয়েছে ৫ হাজার ৬১০ জন।
বাংলাদেশ থেকে প্রায় ১৪ হাজার বেশি আক্রান্ত নিয়ে পঞ্চদশ স্থানে আছে তুরস্ক। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৮ হাজারের কিছু বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button