আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বেইজিংকে ঝুঁকিতে ফেলে দেয়া সেই রোগীর হাসপাতাল থেকে মুক্তি

চীনের রাজধানী বেইজিংয়ে গত মাসে যে ব্যক্তি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিবিসি জানায়, ৫২ বছর বয়সী এই ব্যক্তির নাম ট্যাং। বেইজিংয়ের শিচেং এলাকার বাসিন্দা তিনি। এতে ‘আংকেল শিচেং’ নামে পরিচিত হয়ে উঠেন তিনি।
১১ জুন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। বলা হচ্ছে, তার মাধ্যমেই বেইজিং শহরে নতুন করে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ে। এতে ৩৩৫ জন কভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত হন।
হাসপাতালে ৩৩ দিন ধরে তার চিকিৎসা চলে আংকলে সিচেংয়ের। এরপর তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেন
আক্রান্ত হওয়ার আগে তিনি কোথায় কোথায় গিয়েছিলেন এবং কার কার সঙ্গে মেলামেশা করেছেন সেসব বিষয়ে কর্তৃপক্ষের কাছে পুরো তথ্য তুলে ধরেছেন।
এ জন্য স্থানীয় সংবাদমাধ্যমে তার প্রচুর প্রশংসাও হয়েছে। বলা হয়েছে, এরকম পরিস্থিতিতে কী করতে হবে সেটা তার কাছ থেকে শেখার জন্য।
বেইজিংয়ে এখনও ২০৫ জন কভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন, তবে গত আটদিনে কেউ পজিটিভ হিসেবে শনাক্ত হয়নি।
শহর কর্তৃপক্ষ বলছে, কঠোর লকডাউন ও প্রচুর পরীক্ষার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button