Uncategorized

রংপুরে চোরাই মালামালসহ অঞ্জান পার্টির ৭ সদস্য গ্রেফতার

রংপুর প্রতিনিধি : ঈদকে সামনে রেখে রংপুর মেট্রোপলিটন পুলিশ অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অভিযানের প্রথম দিনে এক নারী সদস্যসহ ৭ জনকে রংপুরের বিভিন্ন এলাকা খেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা নগরীর একটি বাড়িতে চারজনকে অজ্ঞান করে মালামাল লুট করে পালিয়েছিল। গ্রেফতারকৃতরা হলেন- হাফিজার রহমান, মশিয়ার রহমান ভুট্টু , লিপি বেগম , খোরশেদ আলম , রুবেল মিয়া ও রাজু মিয়া। তারা সকলেই অঞ্জান
পার্টির সক্রিয় সদস্য।
শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার। তিনি বলেন, গত ৩০ জুন মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পরশুরাম থানার কোবারু ডাক্তারপাড়া গ্রামের মিজানুর রহমানের বাড়িতে আত্মীয়তার সুবাদে অজ্ঞান পার্টির সদস্যরা হাফিজার রহমানের নেতৃত্বে প্রবেশ করে। এসময় তারা পরিকল্পনা অনুযায়ী খাবারের সাথে চেতনা নাশক ওষুধের গুড়া মিশিয়ে দেয়। রাতে খাবার খেয়ে বাড়ির সদস্যরা অজ্ঞান হয়ে পড়লে গভীর রাতে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।
এঘটনার পরশুরাম থানায় মামলা হলে পুলিশ রংপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই ৭ জনকে গ্রেফতার করে। এর আগে শুক্রবার রাতে গাইবান্ধার বেড়াডাঙ্গা গ্রামের অজ্ঞান পার্টির মূলহোতা হাফিজার রহমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত অন্যদের নাম ঠিকানা প্রকাশ করে। পরে তাদের কাছ থেকে চোরাই এগারটি মোবাইল ফোন, স্বর্ণালংকার, চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button