অর্থনৈতিক সংবাদশিরোনাম

করোনার ধাক্কায় বিশ্বের ৪০ কোটি মানুষ চাকরি হারিয়েছে

করোনা মহামারি মোকাবিলায় দেশে দেশে লকডাউন আরোপের ফলে স্থবির হয়ে পড়া অর্থনৈতিক পরিস্থিতিতে কোটি কোটি মানুষ বেকার হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা শুরু থেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন।
বিশ্বজুড়ে করোনা সংক্রমণের ছয় মাস পার হয়ে গেছে। এর মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও জানিয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে বিশ্বের অন্তত ৪০ কোটি মানুষ চাকরি হারিয়েছে
সংক্রমণ রোধ না হওয়া সত্ত্বেও অর্থনীতি সচল রাখতে অনেক দেশ লকডাউন তুলে নিয়েছে। সীমিত আকারে খুলে দিয়েছে কর্মস্থল।
জাতিসংঘের সংস্থাটি জানায়, বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী কর্মঘন্টা ১৪ শতাংশ কমে গেছে। পূর্ণকালীন চাকরি হারিয়েছেন অনেক মানুষ।
আইএলও’র আগের পূর্বাভাস ছিলো ৩০ কোটি মানুষ চাকরি হারাবে, কর্মঘন্টা কমবে প্রায় ১১ শতাংশ। কিন্তু বাস্তবে সেই পরিসংখ্যান ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, করোনাকালে সবচেয়ে বেশি মানুষ চাকরি হারিয়েছে যুক্তরাষ্ট্রে। কর্মস্থল হারানোর তালিকায় আছে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া ও আফ্রিকার অনেক মানুষ।
তবে বছরের তৃতীয় প্রান্তিকে চাকরির বাজার কিছুটা ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করছে আইএলও। এ সময় করোনা পরিস্থিতি সামলে অনেক দেশ অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে উঠতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button