জাতীয়শিরোনাম

দেশে করোনায় আরো ৪৪ জনের মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৬১৮ জনে আর মোট মারা গেছেন ২ হাজার ৯৬ জন।
আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, ৬৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৪৫টি। শনাক্তের হার ২২.৪৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন। সুস্থতার হার ৪৫.৯৮% এবং মৃত্যুর হার ১.২৭ শতাংশ।
মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ৩৩ জন ও নারী ১১ জন।
এদের মধ্যে সর্বোচ্চ ১৭ জন ঢাকা বিভাগের। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ (১১ জন)।
হাসপাতালে মারা গেছেন ৩৫ জন এবং বাড়িতে ৯ জন।
২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৬৭৭ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৫৯৮ জনকে।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।
১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button