Uncategorized

বাঘাইছড়িতে সরকারী প্রনোদনার বীজ ও নগদ অর্থ পেলেন ২৫৬ জন কৃষক

বাঘাইছড়ি প্রতিনিধি : মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনানুযায়ী দেশের এক ইঞ্চি জায়গাও খালী থাকবেনা কর্মসূচীর আওতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়নের ২৫৬ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের শাক -সবজীর বীজ বিতরন করা হয়েছে এবং তাদের নিজ ব্যাংক হিসাবে জনপ্রতি ১৯৩৫ টাকা করে অনলাইনে প্রদান করা হয়েছে। ৬ জুলাই সোমবার সকাল ১০ ঘটিকায় প্রশাসনিক সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব বীজ বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন সহ সংস্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা গন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগীরা কৃষকগন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button