খেলা

মেসির রেকর্ডের দিনেও হারলো বার্সা

আরো একবার দুই দফায় এগিয়ে গিয়েও ড্র করলো বার্সেলোনা। টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়ে শিরোপার সঙ্গে তাই বার্সার দূরত্ব বাড়ল আরেকটু। কিন্তু ম্যাচে শেষ পর্যন্ত আরো একবার বিতর্ক উস্কে দিয়েছে রেফারির পেনাল্টি সিদ্ধান্ত। ম্যাচে রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়েছেন মোট তিনবার। অ্যাটলেটিকো মাদ্রিদের পাওয়া শেষ পেনাল্টিটাই ম্যাচে ভাগ্য গড়ে দিয়েছে। সাউল নিগুয়েজ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোল করে ম্যাচে ফিরিয়ে এনেছেন দলকে।
ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে ক্যারিয়ারের ৭০০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন মেসি। ওই গোলে বার্সাও এগিয়ে গিয়েছিল ২-১ ব্যবধানে। এর আগে বার্সার এগিয়ে যাওয়ার সূত্রও ছিল মেসি। তার কর্নার থেকেই ডিয়েগো কস্তা আত্মঘাতী গোল করেছিলেন। সেই লিড অবশ্য ৮ মিনিটও টেকেনি। ১৯ মিনিটে ইয়ানিক কারাস্কোকে বক্সের ভেতর ফাউল করে বসেছিলেন আর্তুরো ভিদাল। সেখান থেকেই ম্যাচে প্রথম পেনাল্টি বাঁশি বাজান রেফারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button