মহানগরশিরোনাম

ক্যানসারের কাছে হেরে গেলেন ফটো সাংবাদিক রেহেনা

দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ( ২৯ জুন) সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। রেহেনা আক্তারের বড় ভাই ফটো সাংবাদিক ফজিত শেখ বাবু তার মৃত্যুর সংবাদটি জানান।
তিনি জানান, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) সদস্য রেহেনা আক্তার ক্যানসারে ভুগছিলেন। মার্চ মাসে সোহরাওয়ার্দী হাসপাতালে রেহেনার একটা অপারেশন হয়। অপারেশনের পর করোনার কারণে হাসপাতালে বেশিদিন রাখা হয়নি। বাসায় থেকে কেমোথেরাপি দেওয়া হতো। কয়েকদিন ধরে অক্সিজেনের সমস্যায় ভুগছিলেন। বাড়িতে অক্সিজেন দিয়ে রাখা হতো।
মৃত্যুকালে রেহেনা আক্তার স্বামী বাচ্চু মিয়া ও দুই সন্তান রাদিয়া ইসলাম (১৫) ও রাবাব ইসলাম (৩) এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রেহেনা আক্তার দৈনিক ইত্তেফাকের আগে পাক্ষিক অন্যান্য, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। নারায়ণগঞ্জ রূপগঞ্জের ৮ নম্বর ওয়ার্ড বিবিএস মাঠ জামে মসজিদ প্রাঙ্গণে রাতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। গ্রামের বাড়ি ডেমরায় বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
রেহেনা আক্তারের মৃত্যুতে ইত্তেফাকের বার্তা বিভাগের প্রধানসহ সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন, একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেনে।
তার মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা গভীর শোক জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button