জাতীয়শিরোনাম

দেশে একদিনে রেকর্ড ৪ হাজার ১৪ জন করোনা শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ ৪০ হাজার।
সোমবার দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ হাজার ১৪ জন। একদিনে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। একই সময়ে আরও ৪৫ জন করোনায় মারা গেছেন।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৮৩ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮০১ জন।
সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ সব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৫টি ল্যাবের নমুনা এসেছে। কারিগরি কারণে সরকারি দুটি আর বেসরকারি একটি ল্যাবের নমুনা আসেনি। এই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৮৩৭টি। এতে করোনা শনাক্ত হয়েছে চার হাজার ১৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮০১ জন।
অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৮৩ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ মৃত ৪৫ জনের মধ্যে পুরুষ ৩৬ জন।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, করোনা থেকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থ হওয়ার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button