শিরোনাম

বরিশালে করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ৬ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত পর‌্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
গত মার্চ মাস থেকে এই পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৯১জন রোগী মারা গেছেন। যার মধ্যে ৩২ জনের করোনা পজিটিভ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে, হাসপাতালের করোনা ওয়ার্ড প্রতিষ্ঠার পর গতকাল রবিবার পর্যন্ত ৬১৩ জন রোগী ভর্তি হয়েছে। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের মধ্যে ৯১ জন মারা গেছে। তাদের সবার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। যার মধ্যে ৩২ জনের করোনা পজিটিভ ছিল। হিসেব অনুযায়ী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গড় মৃত্যুর হার ১৪.৮৪ ভাগ।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল বিমান বন্দর এলাকার এক নারীর (৪৪) মৃত্যু হয়। তার করোনা পজিটিভ। গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় ওই নারীকে (ফাতেমা বেগম) জ্বর-সর্দি-কাশিসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়র্ডে ভর্তি করেন তার স্বজনরা।
এদিকে গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় উজিরপুরের সারশি এলাকার এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়। গত বৃহস্পতিবার বিকেলে করোনা উপসর্গ নিয়ে তাকে (ইউসুব সরদার) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ ছিল।
এ ছাড়া রাত ১০টায় খন্দকার আলী (৭০) নামে জেলার বাকেরগঞ্জ উপজেলার রুনসি গ্রামের বাসিন্দা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। গত ১৮ জুন রাতে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে।
অন্যদিকে গতকাল রবিবার সকাল ৮টা ১ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বাকেরগঞ্জের রামনগর এলাকার এক নারীর (৪০) মৃত্যু হয়। করোনা উপগর্স নিয়ে গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় তাকে (ফিরোজা বেগম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তারও নমুনা পরীক্ষা করা হলে করোনা নেগেটিভ হয়।
একই দিন সকাল পৌনে ১০টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার (৬০) মৃত্যু হয়। গত শুক্রবার বিকেলে করোনা উপসর্গসহ নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের ওই নারীকে (পুতুল রানী দাস) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার করোনা পরীক্ষার রিপোর্ট এখনও হাতে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে গত শনিবার রাত ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদরের ৭ নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়। গত শনিবার ভোরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বজনরা। যদিও পরীক্ষায় তার করোনা নেগেটিভ হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, রবিবার ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন রোগী মারা গেছেন। মৃত রোগীদের মধ্যে ২জন করোনা পজিটিভ হয়েছে। তিনজন নেগেটিভ এবং একজনের রিপোর্ট পাওয়া যায়নি। সুত্র : দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button