আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে করোনায় মৃত ৪ লাখ ৭৬ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে করোনা মহামারীতে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখের দিকে এগিয়ে যাচ্ছে দ্রুত। ইতোমধ্যে মধ্যে ৪ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ মারা গেছে প্রাণঘাতী ভাইরাসটিতে।
শুরু থেকে করোনাভাইরাসের পরিসংখ্যান সংরক্ষণ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফোর তথ্যানুসারে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে এগারটা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৫৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৮০ জন।
বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি যুক্তরাষ্ট্রেরই, দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের মৃত্যুর সংখ্যা ৫১ হাজার ৫০২ জন। ৪৩ হাজারের কাছাকাছি মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
এরপরেই ইতালিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬৫৭ জন। পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ৬৬৩ জন।
বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯২ লাখ ৪৭ হাজার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪০ হাজারের কাছাকাছি মানুষ।
এই তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত এখন ২৪ লাখের কাছাকাছি। দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল ১১ লাখ ১৩ হাজারের অধিক আক্রান্ত নিয়ে। প্রায় ৬ লাখ আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে আছে রাশিয়া। দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৩৫৯ জন।
এরপরেই ভারতে আক্রান্ত সাড়ে চার লাখ ছুঁইছুঁই। দেশটিতে মারা গেছেন ১৪ হাজারের বেশি লোক। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে।

এদিকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪৫ জনের

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button