জাতীয়শিরোনাম

আরও ১২ ‘রেড জোনে’ সাধারণ ছুটি

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের অতি ঝুঁকিতে থাকা দেশের ৫ জেলার ১২ এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
সোমবার জন প্রশাসন মন্ত্রণালয় ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়ার ১২টি রেড জোন অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে।
এর আগে রবিবার মধ্য রাতের পর ১০ জেলার ২৭ রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপণ দেয় সরকার। জেলাগুলো হচ্ছে- চট্টগ্রাম, বগুড়া, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও মাদারীপুর। এসব জেলার মুন্সিগঞ্জ, কুমিল্লা ও মাদারীপুর ছাড়া বাকি সাত জেলাতে ২১ দিনের জন্য রেড জোন ঘোষণা করা হয়েছে।
সাধারণ ছুটির শর্তে বলা হয়েছে, শুধুমাত্র লাল অঞ্চল (রেড জোন) ঘোষিত এলাকায় বর্ণিত সময়ের জন্য এ সাধারণ ছুটি কার্যকর থাকবে। এসব এলাকায় বসবাসরত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।
এসব এলাকায় বসবাসরত কিন্তু কর্মস্থল অন্য এলাকায় তাদের জন্যও এ ছুটি কার্যকর হবে বলে প্রজ্ঞাপণে জানানো হয়েছে। তবে জরুরি পরিসেবা এই ছুটির বাইরে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button