আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা তুলে ধরা হচ্ছে না: বিবিসি

করোনায় এ পর্যন্ত বিশ্বে মারা গেছেন সাড়ে চার লাখের বেশি মানুষ। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সরকারি হিসেব ছাড়াও আরও অন্তত এক লাখ ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
করোনা মহামারির শুরুর দিকে চীনের বিরুদ্ধে মৃত্যুর সংখ্যা লুকানোর বিষয়ে প্রথম অভিযোগ উঠে। তখন চীনের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে, মৃতের সংখ্যা সঠিকভাবে জানাচ্ছে না চীনা প্রশাসন। মৃতের সংখ্যা যা দেখানো হচ্ছে তার চেয়ে অনেক বেশি। বেশ কয়েকটি সংবাদমাধ্যম ভিডিও ফুটেজ তুলে ধরে দেখিয়েছিল, রাতের অন্ধকারে হাজার হাজার বেওয়ারিশ লাশ পুড়িয়ে ফেলেছে চীনা প্রশাসন ।
এবার বিবিসি-র একটি গবেষণায় দাবি করা হয়, মৃতের সংখ্যা সঠিকভাবে দেখাচ্ছে না বিভিন্ন দেশ। যা দেখানো হচ্ছে তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিশ্বের ২৭টি দেশের তথ্যের ভিত্তিতে এই গবেষণা চালায় বিবিসি। বিবিসির গবেষণা দলের পক্ষ থেকে বলা হয়, ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বহু জায়গায় ঠিকঠাক হিসাব রাখা হচ্ছে না। মৃতের সংখ্যা যেটা দেখানো হচ্ছে আসলে তার থেকে অনেকটাই বেশি। রিপোর্টে আরো বলা হয়েছে, ভবিষ্যতে এই ভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা আরো বাড়বে এবং তখনও বিশ্বের বহু জায়গায় আসল সংখ্যা দেখানো হবে না। কারণ বহু জায়গাতেই মৃত্যুর সঠিক হিসাব রাখা হবে না। মহামারির সময় মৃত্যু বেশি হওয়ায় এমনটা হয়ে থাকে বলেও জানিয়েছে ওই রিপোর্ট।
বিবিসির ওই রিপোর্টে আরো বলা হয়েছে যে কোনো দেশে কতজন লোকের করোনা পরীক্ষা করা হয়েছে এবং হাসপাতালের বাইরে কতজনের মৃত্যু হয়েছে, সেই তালিকার ওপর সঠিক তথ্য নির্ভর করে। মৃতের সংখ্যার নির্ভুল তথ্য পেতে আরো বেশি তত্পর হওয়ার জন্য সরকারদের প্রতি আহ্বান জানান বিবসির গবেষকরা। না হলে শুধুমাত্র হাসপাতালে মৃতদের তালিকা প্রকাশ করে আসল তথ্য পাওয়া কখনওই সম্ভব নয় বলে দাবি করেছে বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button