জাতীয়শিরোনাম

করোনায় বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
বঙ্গবন্ধু মেডিকেলের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার কর্মকার জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. জহিরুল।
সপ্তাহ দুয়েক আগে এই চিকিৎসকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে ৫ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, “তার অক্সিজেন সেচুরেশন কমে যাচ্ছিল। এ কারণে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।”
এ দিকে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের প্রধান প্রশাসক নিরুপম দাশ জানান, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকিৎসক মারা গেছেন। এ ছাড়া পাঁচ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
ডা. গাজী জহিরুল হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আক্রান্ত হওয়ার তিনি করোনা রোগীদের চিকিৎসায় জড়িত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button