Uncategorized

আশুগঞ্জ-ঘোড়াশাল গ্রিড লাইনে ত্রুটি, ৭ জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন

সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া : ২৩২ কেভি গ্রিড লাইনের ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। এতে করে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বুধবার সন্ধ্যা সাতটার দিকে আশুগঞ্জ-ঘোড়াশাল গ্রিড লাইনের আশুগঞ্জ সাবস্টেশনে সমস্যা দেখা দিলে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ট্রিপ করে।
তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ করে আশুগঞ্জ-ঘোড়াশাল ২৩২ কেভি গ্রিড লাইনের আশুগঞ্জ সাবস্টেশনে ত্রুটি দেখা দেয়। এতে করে ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কেন্দ্র তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। এতে করে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ কয়েকটি জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেন। পর্যায়ক্রমে চালু হচ্ছে সব জেলার বিদ্যুৎ সরবরাহ।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো: সাজ্জাদুর রহমানের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সাংবাদিকদের জানান, আশুগঞ্জ-ঘোড়াশাল ২৩২ কেভি গ্রিডলাইনে ত্রুটির কারণে বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। সমস্যা চিহ্নিত করে কারখানার নিজস্ব প্রকৌশলীরা কাজ করছেন। আধা ঘণ্টার মধ্যে সব জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button