আসলে এপ্রিলেই মুক্তির কথা ছিল বায়োপিক ‘গুঞ্জন সাক্সেনা- দ্য কারগিল গার্ল’-এর। তাতে বাগড়া দিয়েছে করোনাভাইরাস। এখন অনেকটা বাধ্য হয়ে নেটফ্লিক্সকে বেছে নিলেন প্রযোজক করণ জোহর।
ইতিমধ্যে এ ছবির প্রচার শুরু করে দিয়েছেন জাহ্নবী। ইনস্টাগ্রামে নতুন পোস্টার শেয়ার করে জানান, খুব শিগগিরই নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি।
একইসঙ্গে গুঞ্জন সাক্সেনার ওপরে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। তবে তা সিনেমার ভিডিও নয়। পাইলট গুঞ্জন সাক্সেনার ছোটবেলার মুহূর্ত, পরিবার ও সহকর্মীদের সঙ্গে বিভিন্ন ছবির কোলাজ দিয়ে তৈরি হয়েছে ভিডিওটি।
ছবির প্রযোজক করণ জোহরও নতুন পোস্টার ও ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানান, এ রকম সাহসী ও স্বপ্নপূরণের গল্প নেটফ্লিক্সের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে দিতে পেরে তিনি বেশ খুশি।
চলতি বছর জাহ্নবী অভিনীত রুহ আফজা ও দোস্তানা টু মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে দুটি ছবির কাজই আটকে গেছে।




