
নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) দিনকে দিন ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে থাকা ভারতে মোট আক্রান্ত আড়াই লাখ ছাড়িয়ে গেছে। দেশটির মহারাষ্ট্র রাজ্যেই এখন ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের থেকে বেশি আক্রান্ত।
মহারাষ্ট্র রাজ্য সরকারের দেয়া তথ্য অনুযায়ী, সেখানে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭ জন নতুন করে কভিড-১৯ পজিটিভ হয়েছেন। তাতে মোট আক্রান্ত ৮৫ হাজার ৯৭৫ জন। মৃত্যু ৩ হাজারের উপরে।
চীন সরকারের দেয়া তথ্য অনুযায়ী, তাদের দেশে এখন পর্যন্ত ৮৩ হাজার ৩৬ জন নতুন এই রোগটিতে আক্রান্ত, যাদের অধিকাংশই সুস্থ।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪৮৬ জন, মৃত্যু ৭ হাজার ২০৭ জনের।




