
না ফেরার দেশে চলে গেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা সাহান আরা বেগম ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
রোববার (০৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকার শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। র।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্বামী, ৩ ছেলে ও ১ কন্যাসহ নাতি-নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৫ আগষ্ট কালো রাতের হত্যাকাণ্ডের সাহানারা শশুর আব্দুর রব সেরনিয়াবাতকেই ঘাতকের বুলেটে হারাননি।নিজের চার বছরের শিশু সুকান্ত বাবুকেই বুলেটে হারাননি, নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন।
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন।
তার মৃত্যুতে বরিশালের জেলা প্রশাসক শোক জানিয়ে এক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য সাহান আরা বেগমকে ৮ জুন সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় বরিশালে সমাহিত করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।




