উপমহাদেশশিরোনাম

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড আক্রান্ত ৯ হাজার ৮৫১

ভারতে প্রতিদিনই ভাঙছে করোনা ভাইরাসে আক্রান্তের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯ হাজার ৮৫১ জন। এর ফলে ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৭৭০ জন।
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে , করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন ২৭৩ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ৩৪৮ জন। এছাড়া সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৯ হাজার ৪৬২ জন। ভারতের সুস্থতার হার ৪৮.২৭ শতাংশ।
করোনায় ক্ষতিগ্রস্ত শীর্ষ ১০ দেশের মধ্যে বর্তমানে সপ্তম স্থানে রয়েছে ভারত। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, গ্রেট ব্রিটেন, স্পেন ও ইতালি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button