Uncategorized

সিংগাইরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

সংবাদদাতা, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে এনামুল (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি ধল্লা ইউনিয়নের গান্ধারদিয়া গ্রামের ফরহাদ মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ির সামনে ঝড়ো হাওয়ার মধ্যে আম কুড়াতে যান এনামুল। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে তিনি আহত হন। আহত অবস্থায় এনামুলকে স্থানীয় বাস্তা বাসস্ট্যান্ডের দি ঢাকা ল্যাব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button