আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সপরিবারে করোনায় আক্রান্ত

নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। সোমবার এক ফেসবুক লাইভ ভিডিওতে নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানান দেশটির সরকার প্রধান।
পুরো পরিবারের সংক্রমিত হওয়ার কথা জানিয়ে পাশিনিয়ান বলেছেন, ‘আমার কোনো উপসর্গ ছিল না। করোনায় যারা সামনে থেকে লড়ছেন, তাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলাম আমি। তাই পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।’
একটি মিটিং চলাকালে ওয়েটারের মাধ্যমে করোনায় সংক্রমিত হয়েছেন বলে মনে করছেন পাশিনিয়ান, ‘আমি খেয়াল করলাম সে গ্লাভস ছাড়াই কাজ করছিল। আমি তাকে সেটা বলেছিলাম। কিন্তু তারা আগে থেকেই গ্লাভস ছাড়া কাজ করেছে। ওই ওয়েটারেরও করোনাভাইরাস ধরা পড়েছে।’
৩০ লাখ জনসংখ্যার দেশ আর্মেনিয়ায় সোমবার পর্যন্ত ৯ হাজার ৪০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩৯ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button