জাতীয়শিরোনাম

করোনা : বিশ্বের সর্বোচ্চ সংক্রমিত ২২টি দেশের মধ্যে বাংলাদেশ

বিশ্বে করোনাভাইরাসে সর্বোচ্চ সংক্রমিত ২২টি দেশের তালিকায় উঠে গেছে বাংলাদেশ। এখানে এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।
এ সংখ্যা ইউরোপের নেদারল্যান্ড ও বেলজিয়ামের কাছাকাছি।
বেলজিয়াম মৃত্যুর হারের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একটি দেশ, যেখানে প্রতি ১০০ জন শনাক্ত হাওয়া রোগীর মধ্যে ১৬ জন মারা গেছেন।
বেলজিয়ামে প্রায় সাড়ে ৯ হাজার মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।
সৌদি আরবে বাংলাদেশের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী শনাক্ত হয়েছে কিন্তু মারা গেছে বাংলাদেশের চেয়ে কম।
নেদারল্যান্ডসেও মারা গেছেন প্রায় ছয় হাজার মানুষ।
বিশ্বে সর্বোচ্চ সংক্রমিত দুটি দেশ যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। যুক্তরাষ্ট্রে আঠারো লাখের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। ব্রাচিলে প্রায় পাঁচ লাখ মানুষ শনাক্ত হয়েছেন।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button