অর্থনৈতিক সংবাদশিরোনাম

বাংলাদেশের তৈরী ৬৫ লাখ পিপিই গেল যুক্তরাষ্ট্রে

যুগান্তরকারী পদক্ষেপের অংশ হিসেবে বিশ্বমানের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) উৎপাদনকারী দেশের কাতারে যোগ দিয়ে মার্কিন ব্র্যান্ড হেইনসের কাছে ৬৫ লাখ পিপিই গাউনের একটি বড় চালান পাঠিয়েছে বাংলাদেশের টেক্সটাইল খাতের নেতৃত্বস্থানীয় ব্র্যান্ড বেক্সিমকো। মার্কিন কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ফেমা) কাছে এ চালানটি পৌঁছাবে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্রে এ প্রথম বড় ধরনের পিপিইর চালান যাচ্ছে। যা হয়তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে আসতে পারে।’
মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার যুক্তরাষ্ট্রের উদ্দেশে বেক্সিমকোর তৈরি করা পিপিইর চালানকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের মতো বাকি বিশ্বও মহামারীর সাথে লড়াইয়ে এক কঠিন সময় পার করছে।
বাংলাদেশের অর্থনীতিতে বেক্সিমকোর অবদানের প্রশংসা করে তিনি বলেন, ‘এমন এক সংকটময় সময়ে বাংলাদেশ মাত্র দুই মাসের মধ্যে এ মুহূর্তে স্বাস্থ্য খাতের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সামগ্রী বিশ্বের এক গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানি করছে; তাও আবার ১০-২০ হাজার নয়, ৬৫ লাখ পিস। এ এক অভাবনীয় অর্জন।’
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button