উপমহাদেশশিরোনাম

ভারতে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়ালো

ভারতে করোনাভাইরাসে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৩৯ হাজার।
দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু রবিবার সকালে লাইভ আপডেট জানায়, ভারতে করোনায় এখন পর্যন্ত ৪ হাজার ২৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৮ হাজার ৯১৬ জন।
এ নিয়ে টানা তৃতীয় দিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৬ হাজারে ৯৭৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ১৪৭ জনের প্রাণ গিয়েছে।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা মহারাষ্ট্রে। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৮ জন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩৫ জন।
এদিকে মুম্বাইয়ে বিমানের ফ্লাইট শুরু হয়েছে। প্রতিদিন টেকঅফ এবং ল্যান্ডিং করার অনুমতি দেওয়া হয়েছে মোট ৫০টি বিমানকে।
প্রত্যেক বেসরকারি হাসপাতালে কভিড আক্রান্তদের চিকিত্‍‌সার জন্যে ৫ গুণ শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button