জাতীয়শিরোনাম

দেশে একদিনে রেকর্ড ১৭৭৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২২

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৭৭৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে এবং আরো ২২ জন এই ভাইরাসে মারা গেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০৮ জনে দাঁড়াল। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১১।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১০ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯৫ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০২ জন।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button