আন্তর্জাতিক সংবাদশিরোনাম
এক মাস ধরে করোনায় চীনে কোন নতুন মৃত্যু নেই
প্রাণঘাতী করোনায় বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মৃত্যু হলেও গত এক মাস ধরে এই ভাইরাসে চীনে নতুন করে কেউ মারা যাননি। শুক্রবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
সর্বশেষ গত ১৪ এপ্রিল চীনে করোনা ভাইরাসে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিলো।
এদিকে চীনের নতুন করে চারজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ । আর এই চার জনই উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন শহরের। সাম্প্রতিক সময়ে চীনের এই শহর থেকেই বেশ কয়েকজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে এই শহরে কিভাবে করোনা ছড়িয়েছে সেটি চীনের সরকার এখনো নিশ্চিত হতে পারেনি।
চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত ডিসেম্বরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। করোনা ভাইরাসে চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯৩৩ জন। মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।




