আন্তর্জাতিক সংবাদশিরোনাম
থ্যাইল্যান্ডে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি
থাইল্যান্ডে আজ বুধবার প্রথমবারের মতো নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি৷ গত ৯ মার্চের পর থেকে ক্রমাগত করোনা রোগী বাড়তে থাকলেও আজ বুধবার দেশটিতে কোনো নতুন সংক্রমণ ঘটেনি বলে জানা গেছে।
থাইল্যান্ডে জানুয়ারিতে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। তারপর থেকে ৩ হাজার ১৭ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ৫৬ জন।
থাই প্রশাসনের কোভিড-১৯ বিষয়ক মুখপাত্র তায়েসিন উইসানয়োথিন বলেছেন, থাই সরকারের পক্ষ থেকে জনগণকে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে।
তিনি আরো বলেন, ব্যাংকক ও এর আশেপাশের প্রদেশগুলো এখনো ঝুঁকিমুক্ত নয়। বিশেষ করে দক্ষিণ থাইল্যান্ডে অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে বেশি সংখ্যক করোনা রোগী পাওয়া গেছে।
থাইল্যান্ডে এখন পর্যন্ত প্রায় দুই হাজার ৮৪৪ জন কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন।
সূত্র : দ্যা স্ট্রেইটস টাইমস




