Uncategorized
মুন্সীগঞ্জে নতুন আরও ১২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩০৪

সংবাদদাতা, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে বুধবার সকালে আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে।
বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১১৭ জনের নমুনা থেকে নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শ্রীনগর উপজেলায় ৩ জন, লৌহজং উপজেলায় ৪ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২ জন ও গজারিয়া উপজেলায় নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়।
প্রসঙ্গত, এ পর্যন্ত করোনা আক্রান্ত সর্বমোট ৩০৪ জনের মধ্যে চিকিৎসক-নার্সসহ ৬৩ জন স্বাস্থ্য কর্মী ও পুলিশের ১০ সদস্য রয়েছেন।




