রাজনীতি

মাওলানা মুহাম্মাদ আবু তাহের আর নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু তাহের ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত সাড়ে ৯টায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুর খবর পেয়ে রাত ১১.৪৫ টায় মরহুমের মগবাজারস্থ বাসায় ছুটে আসেন আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান । এ সময় সাথে ছিলেন ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন ও হাতিরঝিল পশ্চিম থানা আমীর মুহাম্মদ আতাউর রহমান সরকার।
বাসার নিচে ১.৪৫টায় প্রথম জানাজা আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানের ইমামতিতে অনুষ্ঠিত হয়। লাশবাহী গাড়ি রাত ২.১০টায় চট্রগ্রামের উদ্দেশে রওয়ানা হয়েছে।
মরহুমকে চট্টগ্রামের নিজ বাড়িতে ১০ মে সকাল ৭টায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button