প্রবাসশিরোনাম

সিলেট ত্যাগ করলো আটকে পড়া আরো ১৪৪ ব্রিটিশ নাগরিক

করোনার কারণে বাংলাদেশের সিলেটে আটকে পড়া আরো ১৪৪ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট থেকে যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। আজ শুক্রবার ৬ষ্ঠ দফায় সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান (বিজি ৪০২২) ফ্লাইটে ব্রিটিশ এ নাগরিকরা সিলেট ছাড়েন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান কর্মকর্তা মোঃ জাকির হেসাইন সুমন জানান, যুক্তরাজ্যের পাঁচ শিশু সহ ১৪৪ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজ তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এরআগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন, ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন,২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন ও আজ ৬ষ্ঠ দফায় ১৪৪ জনসহ সর্বমোট এ পর্যন্ত ৮০৬ জন আটকেপড়া ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্য গেছেন। সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button