আন্তর্জাতিক সংবাদশিরোনাম
দ. কোরিয়ার অভ্যন্তরে নতুন কোনও করোনা রোগী মেলেনি

দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরে বুধবার নতুন করে কোনও করোনা রোগী পাওয়া যায়নি। করোনা ভাইরাসে ছড়িয়ে যাওয়ার পর এটি প্রথম এমন ঘটনা। তবে বাইরে থেকে আসা চার জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে উৎপত্তি হয় করোনা ভাইরাসের । চীন থেকেই উৎপত্তির পর এটি ফেব্রুয়ারিতে হানা দেয় দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটতে থাকে মার্চ মাসের দিকে। করোনা প্রকোপের মধ্যেই দেশটিতে গত ১৫ এপ্রিল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৬৫ জন। মারা গেছেন ২৪৭ জন।




