আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যমজ বোনের প্রাণ কেড়ে নিল করোনা

‘আমরা পৃথিবীতে এসেছি একসঙ্গে, বিদায়ও নেব একসঙ্গে’ ব্রিটেনের কেটি ডেভিস এবং এমা ডেভিস সব সময় এই কথা বলতেন। ভাগ্যের নির্মম পরিহাসে এই দুই যমজ বোনের তিন দিনের ব্যবধানে নভেল করোনাভাইরাসে মৃত্যু হয়েছে।
বিবিসি জানিয়েছে, ৩৭ বছর বয়সী কেটি ছিলেন নার্স। গত মঙ্গলবার সাউদাম্পটন জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এরপর একই হাসপাতালে শুক্রবার মারা যান তার বোন এমা।
দুজনের আরেক বোন জো বলেন, ‘ওর সব সময় বলত আমরা একই সঙ্গে পৃথিবী থেকে যেতে চাই। দুজনের খুব ভালো সম্পর্ক ছিল।’
ইউনিভার্সিটি হসপিটাল সাউদাম্পটন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান নির্বাহী পলা হেড কেটিকে দারুণ একজন সহকর্মী হিসেবে উল্লেখ করেছেন, ‘কেটিকে নিয়ে তার সহকর্মীরা বলছেন, মানুষ যেমনটা হওয়ার স্বপ্ন দেখে থাকে, কেটি ছিলেন তেমনই এক নার্স। নার্সিং পেশাটা তার কাছে ছিল চাকরির চেয়েও বেশি কিছু। এমন দারুণ কর্মী আর হয় না।’
ব্রিটেনে এই নিয়ে শতাধিক স্বাস্থ্যকর্মী নভেল করোনাভাইরাসে প্রাণ হারালেন।
বোনের মতো এমাও নার্স ছিলেন। চিলড্রেন হাসপাতালের কোলোরেক্টাল সার্জারি ইউনিটে ৯ বছর কাজ করার পর ২০১৩ সালে নার্সিং ছেড়ে দেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কেটির মতো তারও শারীরিক অবস্থা ভালো ছিল না। কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তির আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button