খেলা

বিশ্বকাপে ব্যবহৃত ‘প্রিয়’ ব্যাট নিলামে তুলছেন সাকিব

২০১৯ বিশ্বকাপটা স্বপ্নের মতো কেটেছে সাকিব আল হাসানের। ব্যাট হাতে যেমন পারফর্ম করেছেন, তেমনি বল হাতেও। বিশ্বকাপের ইতিহাসে সেরা অলরাউন্ড নৈপুণ্য দেখান সাকিব। ৮ ম্যাচে ৬০৬ রানের পাশাপাশি বোলিংয়ে নেন ১২ উইকেট। যে ব্যাটটা দিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে খেলেছিলেন, সেই ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন এই অলরাউন্ডার।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গে আলোচনায় যুক্ত হন সাকিব। নিজের ভেরিফায়েড পেজ থেকে চলা লাইভেই সাকিব বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তুলার ঘোষণা দিয়েছেন।
সাকিব জানিয়েছেন, বুধবার রাত ১০টায় ব্যাটটা নিলামে তুলা হচ্ছে ‘অকশন ফর অ্যাকশন’ পেজের মাধ্যমে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় সময় কাটানো দরিদ্রদের মাঝে। নিলামের বিস্তারিত জানা যাবে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ ওয়েবসাইট ও ফেইসবুক পেজ থেকে।
সাকিব বলেন, ‘আগামীকাল অকশন ফর অ্যাকশন পেজ থেকে এই ব্যাটটার অকশন হবে। যারা আগ্রহী আছেন, খেলা পছন্দ করেন, তারা এই অকশনে যোগদান করতে পারেন। এই অকশন থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই সাকিব আল হাসান ফাউন্ডেশনে যাবে। যে অর্থ থেকে গরিব, দুস্থ প্রয়োজনীয় মানুষকে সাহায্য করার চেষ্টা করব।’
সাকিব জানান ব্যাটটা তার কাছে খুবই স্পেশাল। বিশ্বকাপে এই একটা ব্যাট দিয়েই খেলেছিলেন। শুধু বিশ্বকাপই না, সাকিব বলেন, ‘এই ব্যাটটা দিয়ে শেষ এক বছরে প্রায় দেড় হাজারের (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে) ওপরে রান করা। ব্যাটটা আমার কাছে অনেক বেশি প্রিয়। যেহেতু অনেক দিন ধরে খেলছি না তাই ব্যাটটা ব্যবহৃতও হচ্ছে না। ১০-১৫ দিন আগে থেকেই এটা কীভাবে নিলামে তুলা যায় সেটা নিয়ে কথা হচ্ছিল। যেহেতু আমার খুব কাছের তাই সহজে ছাড়তেও মন চায় না। তারপরও আমার কাছে মনে ভালো কাজের জন্য যদি এটা হেল্পে আসে তাহলে অবশ্য ভালো হবে।’
এর আগে গত শুক্রবারও ফেইসবুক লাইভে ভক্তদের সঙ্গে যুক্ত হন সাকিব। সেদিন সতীর্থদের ব্যক্তিগত সংগ্রহে থাকা স্মারক নিলামে তুলার আহ্বান জানিয়েছিলেন। যে আহ্বানে সাড়া দিয়ে মুশফিকুর রহিম একদিন আগেই নিজের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলার ঘোষণা দিয়েছেন।
এদিকে মোহাম্মদ আশরাফুলও জানিয়েছেন, যে ব্যাট দিয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড পড়েছিলেন ও কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন, সেই দুটি ব্যাট নিলামে তুলতে আগ্রহী তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button