আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অনাহারে মারা যেতে পারে তিন কোটি মানুষ: বিশ্বখাদ্য সংস্থা

বৈশ্বিক মহামারি করোনায় বিশ্বের বিভিন্ন দেশে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জেরে থমকে যাওয়া উৎপাদন ও অর্থনৈতিক ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরির বিষয়ে সতর্ক করে দিয়ে বিশ্বখাদ্য সংস্থা (ডাব্লিউএফপি) জানিয়েছে, গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ তহবিল গঠন না করলে ভয়াবহ পরিণতি হতে পারে। এই সংকটে অনাহারে মারা যেতে পারে তিন কোটি মানুষ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্বখাদ্য সংস্থার প্রধান ডেভিড বেসলে এক বিবৃতিতে বলেছেন, দরিদ্রদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা জাতিসংঘ করতে না পারলে অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে।
তিনি বলেন, বিভিন্ন দেশের সরকারের আর্থিক সহায়তায় বিশ্বে অন্তত একশ মিলিয়ন মানুষের মুখে খাবার তুলে দেয় ডাব্লিউএফপি। তার মধ্যে অন্তত ৩০ মিলিয়ন মানুষ খাবার না পেলে অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে আছে। জীবন বাঁচাতে হলে তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের অর্থনীতি থমকে গেছে উল্লেখ করে ডেভিড বেসলে বলেন, এ ধরনের পরিস্থিতিতে বিভিন্ন দেশ ডাব্লিউএফপিকে অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারে। আর এতে করে বিপর্যয় আরও বেড়ে যাবে।
তিনি আরও বলেন, যদি আমরা অর্থায়ন বন্ধের কবলে পড়ি, সর্বনিম্ন ৩০ মিলিয়ন মানুষ মারা যাবে। তিন মাসের বেশি সময় ধরে দিনে তিন লাখ মানুষের মৃত্যু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button