শিরোনাম

খাদ্যবান্ধব কর্মসূচির ৪৮০০ কেজি চাল আত্মসাত : মানিকগঞ্জে ডিলার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের অভিযোগে এক ডিলারকে গ্রেফতার করেছে পুলিশ। আবু বকর সিদ্দিক নামে ওই ডিলার স্বেচ্ছাসেবক লীগ ধল্লা ইউনিয়ন শাখার সভাপতি।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধল্লা ইউনিয়নের ওই ডিলারের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। তিনি জানান, রবিবার সন্ধ্যার পর ধল্লা ইউনিয়নের ডিলার আবু বকরের গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেখানে চলতি মাসের বরাদ্দকৃত ২ হাজার ৬৭০ কেজি ও গত মাসের ২ হাজার ২০০ কেজি চালসহ মোট ৪৮৭০ কেজি চাল খোলা বাজারে বিক্রি না করে মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে সরকারি এ চাল আত্মসাৎ এবং গোপনে মজুদ রাখার অভিযোগে তাকে আটক করা হয়।
এ ঘটনায় ধল্লা ইউনিয়নের ট্যাগ অফিসার মো. নাজিমুদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলাটি দুদকে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে সিঙ্গাইর পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button