অর্থনৈতিক সংবাদশিরোনাম

বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিকদের বিক্ষোভ

সাভার থেকে সংবাদদাতা : বকেয়া বেতন দাবিতে রোববার সাভারের দু’টি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে গামের্ন্টস শ্রমিকরা। পরে কারখানার কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করে।
গামের্ন্টস শ্রমিক সংগঠন সুত্রে জানা যায়, সাভারের হেমায়েতপুরের ‘রাকিব এ্যাপারেলস লিমিটেড, উলাইলের ‘জয়েন্ট টেক্স’ ও ফুল বাড়িয়ার ‘আরএমজি সোয়েটার,কলমার সেঞ্চুরী গামের্ন্টস এবং সাভার পৌর এলাকার রাজাসনের ‘এপি ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে মালিক পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে বেতন পাওয়ার আশ্বাস পেলে শ্রমিকরা নিজ নিজ বাড়িতে চলে যায়।
গামের্ন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটর সাংগঠনিক সস্পাদক ও সাভার, আশুলিয়া, ধামরাই শিল্পাঞ্চলের সভাপতি সৌমিত্র কুমার জানান- শ্রমিকদের বকেয়া বেতন ১০ এপ্রিলের মধ্যে দেয়ার কথা থাকলেও মালিক পক্ষ না দেয়ার পায়তারা করছে। তিনি দ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধের দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button