মহানগরশিরোনাম

চট্টগ্রামে গার্মেন্টকর্মী, ব্যাংকারসহ আরো ৩ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে গার্মেন্টকর্মী, ব্যাংকারসহ আরো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বন্দরনগরীতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
বুধবার রাতে স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা: হাসান শাহরিয়ার জানান, আজ মোট ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিনজনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। তিনজন নগরীর সাগরিকা, হালিশহর ও সীতাকুন্ড এলাকার বাসিন্দা। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।
জানা গেছে, আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী, যিনি হালিশহরের একটি আবাসিক এলাকার বাসিন্দা। দ্বিতীয়জন সাগরিকা রোড়ে অবস্থিত একটি গার্মেন্টের কর্মী। তৃতীয়জন সীতাকুণ্ডের একজন ব্যাংক কর্মকর্তা, যিনি নারায়ণগঞ্জের একটি ব্যাংকে চাকরি করেন।
এদিকে, তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই বুধবার দিবাগত মধ্যরাতে প্রশাসন হালিশহর, পাহাড়তলী ও সীতাকুণ্ডের আটটি বাড়ি ও তিনটি দোকান লকডাউন করে দিয়েছে।
প্রসঙ্গত, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ২১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button