খেলা

খাবারের ভিডিও পোস্ট না দিয়ে সহায়তা করুন: সানিয়া

করোনাভাইরাসের কারণে চলমান পরিস্থিতিতে খাবার সংকটে যেখানে অনেকের মরার জোগাড় যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের রান্না করা ও খাবারের ভিডিও দেখে চটেছেন সানিয়া মির্জা। এসব বন্ধ করে তাদেরকে অসহায়দের জন্য সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের এই টেনিস সেনসেশন।
এই নিয়ে টুইটারে সানিয়া মির্জা এক পোস্টে লিখেছেন- “রান্না করার এবং খাবারের ভিডিও পোস্ট করা কি আমরা এখনও বন্ধ করব না? যেখানে অগণিত মানুষ উপোসে মারা যাচ্ছে, বিশেষ করে পৃথিবীর এই অঞ্চলে। তাদের কথা ভাবুন তো। তারা তো দিনে একবার খাবার পেলেও নিজেদের ভাগ্যবান মনে করে।”
করোনাভাইরাস মোকাবিলায় ভারত জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই সময়ে সংকটে পড়া খেটে খাওয়া অসহায়দের সহায়তার হাত বাড়িয়েছেন সানিয়া। অসহায়দের সাহায্যার্থে অনলাইনে ফান্ড সংগ্রহ করছেন দেশটির এই টেনিস তারকা। ওই ফান্ড থেকে এক সপ্তাহেই পেয়েছেন ১ কোটি ২৫ লাখ রুপি। এই অর্থ দিনমজুরদের খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়েছেন তিনি।
টুইটারে সানিয়া বলেছিলেন, “…এক সপ্তাহে আমরা কয়েক হাজার পরিবারকে খাদ্যের জোগান দিয়েছি এবং ১ কোটি ২৫ লাখ রুপি সংগ্রহ করেছি। এই অর্থে প্রায় ১ লাখ মানুষকে সহায়তা করা যাবে। এটা চলমান একটি প্রক্রিয়া।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button