শিরোনাম

দেশে প্রথম ‘লকডাউন’ মুক্ত হলো মানিকগঞ্জের কৌচ-বড়ইচড়া

সংবাদদাতা, মানিকগঞ্জ : দেশে প্রথম ‘লকডাউন’ মুক্ত হলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌচ-বড়ইচড়া গ্রামটি। লকডাউনের দুদিন পর মঙ্গলবার সকাল থেকে গ্রামটি লকডাউন মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌচা-বড়ইচড়া গ্রামটি লকডাউন মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে গ্রামটির সবাইকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এর আগে গত রোরবার সকাল ১০টার দিকে ওই গ্রামের সুচিত্রা (৩২) নামে এক নারী জ্বর-সর্দি নিয়ে মানিকগঞ্জ সদরের মুন্নু হাসপাতালে মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়।
ওই সময় উপজেলা প্রশাসন পূর্ব সর্তকতা হিসেবে গ্রামটি লকডাউন ঘোষণা করে। তবে সোমবার রাতে সুচিত্রার রিপোর্ট নেগেটিভ আসলে গ্রামটিকে আজ সকাল থেকে লকডাউন মুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button