রাজনীতি

গরিব-ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে চলমান লকডাউনের মাঝে রাজধানীতে খাদ্য সংকটে পড়ে যাওয়া গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার তেজগাঁও রেললাইন কলোনি, হাতিরপুল বাজার মোড়ে কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক মারুফ এলাহি রণিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, করোনার বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটিতে গেছে বাংলাদেশ। এই সময়ে কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
সরকারি হিসাবে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ জন। মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৯ জন। দেশ রূপান্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button