জাতীয়শিরোনাম

দুই কোটি মানুষের শহর এখন প্রাণহীন নিস্তব্ধ

দিনভর যানজট লেগে থাকা প্রগতি সরণি এখন ফাঁকা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় শাহজাদপুরের ছবি।
সব ধরনের গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাজধানীর রাস্তাঘাট সকাল থেকেই সম্পূর্ণ ফাঁকা।স্বাধীনতা দিবস উপলক্ষে অন্যান্য বছর সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন আয়োজন থাকলেও এবার গণজমায়েতের ওপর সরকারের নিষেধাজ্ঞা থাকায় স্বাধীনতা দিবসে কোনো অনুষ্ঠান হচ্ছে না। দোকানপাট বা বাজারের আশেপাশে কিছু মানুষের হঠাৎ দেখা মিললেও তা অন্যান্য সময়ের তুলনায় একেবারেই নগণ্য।প্রায় দুই কোটি মানুষের শহর এখন প্রাণহীন নিস্তব্ধ ।
রাজধানীর রাস্তায় গাড়ির সংখ্যা ছিল হাতেগোনা। বেশ খানিকক্ষণ পর দেখা যায় একটি-দু’টি রিকশা বা একজন-দু’জন মানুষ। রাস্তায় বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট। সরকারি নির্দেশনা মেনে স্বল্প ও দূর পাল্লার কোন যাত্রীবাহী বাস চলাচল করছে না। বন্ধ রয়েছে ট্রেন ও নৌযান চলাচলও।
ঢাকা ছাড়ার চেষ্টায় বাস টার্মিনালে আসতে দেখা যায় বেশ কিছু যাত্রীকে। তবে তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। অপ্রয়োজনে মানুষজন যেন রাস্তায় ঘোরাঘুরি না করে তা নিশ্চিতের চেষ্টা করছেন তারা। সামাজিক দূরত্ব তদারকিতে সক্রিয় রয়েছেন সেনাবাহিনীর টহল দল ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button