আন্তর্জাতিক সংবাদশিরোনাম

তিন সপ্তাহের জন্য যুক্তরাজ্য ‘লকডাউন’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তিন সপ্তাহের জন্য সারা দেশে ‘লকডাউন’ ঘোষণা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানায়, এই সময় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ। নির্দেশ অমান্য করলে পুলিশ জরিমানাসহ অন্যান্য ব্যবস্থা নিতে পারবে।
অতি প্রয়োজনীয় পণ্য ছাড়া সব ধরনের দোকান বন্ধ থাকবে এই সময়। পাঠাগার, খেলার মাঠ, আউটডোর ব্যায়ামাগার ও প্রার্থনাস্থল বন্ধ থাকবে। বিয়ে, ব্যাপ্টিজমসহ অন্যান্য অনুষ্ঠান আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে। তবে একই পরিবারের সদস্যদের শেষকৃত্যে অংশগ্রহণ করা যাবে।
করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৩৫ জন হওয়ার পর সোমবার যুক্তরাজ্যে এই নতুন নির্দেশনা দেওয়া হলো।
এর আগে ইউরোপের ইতালি, স্পেন ও ফ্রান্সে জনগণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন, প্রথম এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ দিনে। দুই লাখ ছাড়ায় পরবর্তী ১১ দিনে। আর তিন লাখে পৌঁছাতে সময় নিয়েছে মাত্র চার দিন।
চীনের উহান থেকে ছড়ালেও বর্তমানে করোনায় মৃতের সংখ্যায় এগিয়ে ইতালি। দেশটির ৬ হাজারের বেশি মানুষ এই সংক্রমণে মারা গেছে। সব মিলিয়ে সারা বিশ্বে মারা গেছে প্রায় সাড়ে ১৬ হাজার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button